Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হাকিমপুরে জাসদ (ছাত্রলীগ)’র কাউন্সিল অনুষ্ঠিত

imagesহাশিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) হাকিমপুর উপজেলাধীন হাকিমপুর পৌর শাখা কমিটির উদ্যোগে শুক্রবার সন্ধ্যা ৬ টায় কাউন্সিল অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ হল রুমে আবু রায়হান সুইটের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে বক্তৃতা করেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুল ইসলাম রাজুল, জেলা কমিটির সভাপতি এ্যাড. ইমামুল হোসেন, সাধারন সম্পাদক এ্যাড. লিয়াকত আলী, যুগ্ম সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, জাসদ ছাত্রলীগ জেলা শাখার সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, জাসদ হাকিমপুর উপজেলা শাখা সভাপতি আফজাল হোসেন, সাধারন সম্পাদক হারুন-উর রশিদ হারুন, জাসদ যুব জোট জয়পুরহাট জেলা শাখা সভাপতি গোলজার হোসেন, প্রমুখ।

শেষে আবু রায়হান সুইটকে সভাপতি, মমিনুর ইসলামকে সাধারন সম্পাদক ও মিন্নুর রহমানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট দ্বি-বার্র্ষিক মেয়াদে বাংলদেশ ছাত্রলীগ (জাসদ)হাকিমপুর পৌর শাখা কমিটি গঠিত হয়।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.