Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

যশোরে কুলখানির ১০ দিনের মাথায়  সেই বৃদ্ধের মৃত্যু

Sharsha jessoreমিলন কবির , শার্শা প্রতিনিধি, যশোর: শার্শায় একবৃদ্ধ মৃত্যুর পূর্বেই তার রুহের মাগফিরাত কামনায় গত ১০ই সেপ্টেম্বর বৃহঃবার দুপুরে কুলখানির আয়োজন করেছিলেন । প্রকৃতির কাছ থেকে যেন অগ্রিম  মৃত্যুরবানী তার কর্ন কুহুরে পৌঁছেছে ভেবে তিনি অগ্রিম এই জীবিত কুলখানির আয়োজন করেছিলেন। সেই বৃদ্ধ দ্বীন মুহাম্মাদ (৭৬) আর নেই। তিনি গত ২০ই সেপ্টেম্বর(১০দিন পরে) রবিবার দুপুরে    ইন্তেকাল করেন । ( ইন্নানিল্লাহি……… ) তিনি যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সামটা গ্রামের মৃত গোলাম মাওলার পুত্র। বাদ আসর মরহুমের জানাযা নামাজ শেষে জামতলা সামটা ঐতিহাসিক ঈদগাহ ময়দানে তার দাফন সম্পন্ন করা হয়।

এর আগে মৃত্যুর আগে  তার কুলখানির খবরে চাঞ্চল্যের সৃষ্টি হয় । বাংলাদেশের পত্র সহ অনেক গুলো আঞ্চলিক ও জাতীয় দৈনিক এই সংবাদ প্রচার করে ।

বাংলাদেশের পত্র. কম /এডিএমএম

Leave A Reply

Your email address will not be published.