Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

download (3)জার্মানি ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক-ভাল্টার স্টেইনমায়ার ও লরাঁ ফ্যাবিউস এক সফরে ঢাকা পৌঁছেছেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সোমবার সকাল ৮টায় বিমানবন্দরে তাদের স্বাগত জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জার্মানি ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীরা সরাসরি চলে যান সাভারে। সেখানে বংশী নদীতে নৌভ্রমণের মধ্য দিয়ে তারা বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পর্যবেক্ষণ করবেন।

এদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে মানিয়ে নিতে চলমান প্রকল্পের কার্যক্রম দেখতে তাদের পটুয়াখালীতে যাওয়ার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে সূচিতে পরিবর্তন আনা হয়েছে। তারা ঢাকার বারিধারায় নির্মাণাধীন প্রথম ‘ফ্রাঙ্কো-জার্মান’ যৌথ দূতাবাস ভবনের ‘টপিং অফ’ অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন।

কোনো ভবনের মূল কাঠামো নির্মাণের সময় শেষ স্টিল বিমটি জায়গামত বসানো উপলক্ষে এই ‘টপিং অফ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.