Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

Jhenidah UP member Photo 20-09-15ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের ঘোড়ামারা ওয়ার্ডের ইউপি সদস্য আজম মন্ডলকে কুপিয়ে গুরুতর যখম করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ৮টার দিকে গোয়ালপাড়া বাজারে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, রাতে গোয়ালপাড়া বাজারের একটি চায়ের দোকানে বসে গল্প করছিল ইউপি মেম্বর আজম মন্ডল। সে সময় ৭/৮ জনের একদল অস্ত্রধারী চিহ্নিত সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে রক্তাক্ত যখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, সামাজিক কোন্দল ও পূর্ব শত্র“তার জের ধরে আজম মেম্বরকে কুপিয়ে যখম করেছে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

 

Leave A Reply

Your email address will not be published.