Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আটোয়ারীতে ৪ টি পরিবারের সর্বস্ব কেড়ে নিল আগুন

fireজাকির হোসেন, আটোয়ারী প্রতিনিধি, পঞ্চগড়: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর বড়দাপ (কোনপাড়া) গ্রামের ৪টি পরিবাররের সর্বস্ব কেড়ে নিল আগুন।  শুক্রবার রাত দেড়টার দিকে আগুন লাগে। আগুন লাগার সাথে সাথেই এলাকার মানুষ আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কিন্তু আগুন আরো বিশাল আকার ধারণ করে। পরে পঞ্চগড় ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুনটিকে নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মালামাল কিছুই রক্ষা করতে পারেননি তারা। ছাগল, হাঁস-মুরগি, ধান, চাউল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। যার আনুমানিক ক্ষতির পরিমান তিন লক্ষ টাকা। কোথা থেকে আগুনের সূত্রপাত ঘটে সঠিক তথ্য কেউ বলতে পারেনি। এলাকাবাসির ধারণা পূর্ব শত্র“তার জের ধরে আগুনটি লাগিয়ে দেয়া হয়েছে। এলাকার চেয়ারম্যান আবু জাহেদ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.