Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাণীশংকৈলে পাঠ্য পুস্তক দিবস পালিত

SAMSUNG CAMERA PICTURES

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল: সারা দেশের ন্যায় ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে নতুন বছরের ১ম দিনেই শিক্ষার্থীদের বই বিতরণের মাধ্যমে পাঠ্য পুস্তক দিবস পালিত হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বই পেয়ে বেজায় খুশি। উপজেলার ৩৮২ টি প্রাথমিক ইবতেদায়ী, কিন্ডার গার্ডেন প্রতিষ্ঠানগুলোতে মোট ৩৭৮৪০ সেট বই বিতরন করা হয়। ১লা জানুয়ারী সকাল থেকেই বই বিতরন কার্যক্রম শুরু হয়। বই বিতরণ অনুষ্ঠানে ঠাকুরগাও-৩ আসন এমপি ইয়াসিন আলী, উপজেলা চেয়ারম্যান আইনুল হক মাষ্টার, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মোঃ নাহিদ হাসান সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ বিভিন্ন জায়গায় উপস্থিত হয়ে বই বিতরণের সুচনা করেন, বই বিতরণ হয় মডেল প্রাথমিক, ভান্ডার প্রাথমিক, দি মিলেনিয়াম স্কুল সহ উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে।

 

Leave A Reply

Your email address will not be published.