Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আফগানিস্তান ও পাকিস্তানে ৫.৩ মাত্রার ভূমিকম্প

afghan-quake-759আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান ও পাকিস্তানে ৫ দশমিক ৩ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে। কাবুলসহ পাকিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলোতে এই কম্পন অনুভূত হয়। তবে এতে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শনিবারের ভূমিকম্পটির উপকেন্দ্র ছিলো আফগানিস্তানের হিন্দু কুশ অঞ্চলের জার্ম থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। গত অক্টোবরে ওই এলাকায় সাড়ে সাত মাত্রার একটি ভূমিকম্পে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রায় ৪০০ মানুষ নিহত হয়েছিল।

Leave A Reply

Your email address will not be published.