Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সৈয়দপুরে বিদ্যুৎ শর্ট সার্কিট হয়ে ২টি বাড়ি পুড়ে ছাই

140313gajipur_fire

ইসরাঈল আলিম, সৈয়দপুর: ভয়াবহ অগ্নিকান্ডে নীলফামারীর সৈয়দপুর উপজেলার গোলাহাট ঘোড়াঘাট মহল্লায় দুইটি পরিবারের ছয়টি টিনের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৫ জানুয়ারী) দুপুরে ১২ টায় ওই এলাকার মনজুর আলমের বাড়ির বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত তা ছড়িয়ে পড়ে। এতে ওই গৃহকর্তার চারটি সেমিপাকা ঘর এবং প্রতিবেশী আরমানের দুইটি সেমিপাকা ঘরসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ওই পরিবার দুটির নগদ ৩৫ হাজার টাকা, কয়েক ভরি স্বর্ণালংকার, মূল্যবান মালামাল সহ প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানান সৈয়দপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জাকির হোসেন। এদিকে, সৈয়দপুর উপজেলা প্রকল্প বাবায়ন কর্মকর্তা (পিআইও) শফিউল ইসলাম জানান তিনি আগুনের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবার দুটির তালিকা তৈরি করেছেন। তাদের সরকারিভাবে সহযোগীতা করা হবে।

Leave A Reply

Your email address will not be published.