Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সিরাজদিখানে বাক-প্রতিবন্ধী তরুনীকে ধর্ষন চেষ্টা; থানায় অভিযোগ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার হিরনে খিলগাও গ্রামে আজ রবিবার এক বাক প্রতিবন্ধীকে (২০) ধর্ষন চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই বাক প্রতিবন্ধীর মা বাদী হয়ে সিরাজদিখান থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
জানাগেছে, সিরাজদিখান উপজেলা রশুনিয়া ইউনিয়নের হিরনের খিলগাঁও গ্রামের নুরু শেখের ছেলে, রুবেল শেখ (২৭) রোববার সকাল ১১ টায় পাশের বাড়ির বাকপ্রতীবন্ধীকে ধর্ষনের চেষ্ট করে। এ সময় বাকপ্রতীবন্ধীর চিৎকার করলে ধর্ষক পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে।
বাক প্রতিবন্দীর মা হালিমা বেগম জানান, আমি পাশের বাড়ী থেকে এসে দেখি ঘরের দরজা ভিতর থেকে বন্দ । আমার আসার শব্দ পেয়ে রুবেল বাহির হওয়ার চেষ্টা করিলে আমি তাহাকে ঘরে আটকিয়ে রাখি। এত খিপ্ত হয়ে রুবেলের মা-বাবা এবং স্বজনরা এসে আমার উপর হামলা করে রুবেল কে ছিনিয়ে নিয়ে যায়।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ইয়ারদৌস হাসান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহন করা হবে ।

Leave A Reply

Your email address will not be published.