Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ছয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন দিয়েছে সরকার

The government has approved six private universities

আরও ছয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন দিয়েছে সরকার। এনিয়ে বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯টিতে। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) হেলাল উদ্দিন রবিবার জানান, সম্প্রতি এসব বিশ্ববিদ্যালয় অনুমোদন দেওয়া হয়েছে। ঢাকায় দুটি, চট্টগ্রাম, খুলনা, কুষ্টিয়া ও মানিকগঞ্জে একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দিয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

রাজধানীর বাড্ডায় প্রতিষ্ঠার জন্য অনুমোদন পেয়েছে ‘দি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব স্কলার। এ বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা অধ্যাপক মোহাম্মদ জামিল হাবিব। ঢাকার তেজগাঁওয়ে স্থাপিত হবে ‘কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এর উদ্যোক্তা হিসেবে চৌধুরী নাফিজ সরাফতের নাম রয়েছে। মানিকগঞ্জে প্রতিষ্ঠার জন্য অনুমোদন পেয়েছে ‘এন পি আই ইউনিভার্সিটি অব বাংলাদেশ। যৌথভাবে এ বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা হিসেবে রয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা শামসুর রহমান ও ইসহাক আলী খান পান্না। খুলনায় প্রতিষ্ঠার অনুমোদন পেয়েছে ‘নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি । এ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. আনছার আলী। রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায় প্রতিষ্ঠার অনুমোদন পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন মোহাম্মদ জহুরুল ইসলাম। চট্টগ্রামে স্থাপনের জন্য ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি অনুমোদন দিয়েছে সরকার। এ বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা মুহাম্মদ ওসমান।

অতিরিক্ত সচিব হেলাল উদ্দিন জানান, নতুন অনুমোদন পাওয়া বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে বিভাগ ও অনুষদ গঠন ছাড়াও পাঠদানের অনুমোদন নেবে। এরপর শিক্ষক নিয়োগ দিয়ে কার্যক্রম শুরু করবে বিশ্ববিদ্যালয়গুলো। সব প্রক্রিয়া শেষ করে তিন মাসের মধ্যে শিক্ষা কার্যক্রম শুরু করতে হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদনের জন্য আরও ১১০টি আবেদন প্রক্রিয়াধীন রয়েছে বলেও হেলাল উদ্দিন।

শর্তানুযায়ী, অনুমোদন পাওয়া বিশ্ববিদ্যালয়গুলোর কমপক্ষে ২৫ হাজার বর্গফুট আয়তনের নিজস্ব বা ভাড়াকৃত ভবন থাকতে হবে। এছাড়া কমপক্ষে তিনটি অনুষদের অধীতে ছয়টি বিভাগ খুলতে হবে নতুন বিশ্ববিদ্যালয়গুলোকে।

Leave A Reply

Your email address will not be published.