Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরে পুলিশের গাড়ির ধাক্কায় নিহত ৫

accidentরংপুর প্রতিনিধি: রংপুর কেন্দ্রীয় কারাগারের পিকাপ ভ্যানের ধাক্কায় শিশুসহ অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত আরো তিনজন জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা হলো, আনার কলি (৫), আইরিন আক্তার (২৫), সবুর উদ্দিন (৬৫), আলীম উদ্দিন (৫০) ও ধনজয় (৫০)। সোমবার সন্ধ্যায় রংপুর মহানগরীর পাগলাপীর ঠাকুরপাড়া এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। ঘটনার পর কারাগারের পিকাপ-ভ্যানে পুড়িয়ে দিয়েছে উত্তেজিত জনতা। এখন পর্যন্ত ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বালাবাড়ী হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম জানান, কারা পুলিশের একটি গাড়ি সৈয়দপুর থেকে রংপুর আসছিলো। পথে গাড়িটি রংপুর-দিনজপুর মহাসড়কের পাগলাপীরের ঠাকুরপাড়ায় বিপরীত দিক থেকে আসা রিকশাভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একটি শিশুসহ তিনজন নিহত হন। এ ঘটনায় আহত হন আরো চারজন। তাদের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর থেকে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

রংপুর কেন্দ্রীয় কারাগারের পিকাপ ভ্যানের ধাক্কায় শিশুসহ অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত আরো তিনজন জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা হলো, আনার কলি (৫), আইরিন আক্তার (২৫), সবুর উদ্দিন (৬৫), আলীম উদ্দিন (৫০) ও ধনজয় (৫০)।

Leave A Reply

Your email address will not be published.