Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

খালেদার সঙ্গে সৌদি যুবরাজের বৈঠক

 

Khaleda_Soudi_275696443

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সৌদি যুবরাজ তুর্কি বিন আবদুল্লাহ আল সউদ। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে উভয়ের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন, প্রিন্স বাতের বিন আব্দুল্লাহ আল সাউদ এবং ইসলামিক উন্নয়ন ব্যাংকের (আইডিবি) চেয়ারম্যান ড. আহমদ মোহাম্মাদ আলী।

বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসূফ, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, মীর নাসির উদ্দিন আহমেদ ও সৌদি আরবে নিযুক্ত চেয়ারপারসনের বিশেষদূত ইনাম উল হক চৌধুরী।

এদিকে, দু’দিনের সফরে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা পৌঁছান সৌদি যুবরাজ। মঙ্গলবারই তাদের ঢাকা ছাড়ার কথা রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.