Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সিরাজদিখানে অবৈধ মাহিন্দ্র চালকের জরিমানা

12511827_1679501832297743_454738838_n-660x330

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার গোয়ালবাড়ী মোড়ে অবৈধ মাহিন্দ্র চলাচলের সময় ২২৫০০ টাকা জরিমানা করলেন (ভারপ্রাপ্ত) ইউএনও শাহিনা পারভীন। বৃহস্পতিবার উপজেলা (ভূমি) সহকারী নির্বাহী অফিসার শাহীনা পারভীন ও সিরাজদিখান থানা পুলিশ অভিযান চালিয়ে অবৈধ যানবাহনকে জরিমানা করেন।

এই অভিযানে থানা মামলা করা হয়। মামলা অধ্যাদেশ ১৯৮৩ এর ১৩৮ও১৫২ ধারায় মামলা দায়ের করা হয়।

শাহীনা পারভীন বলেন, এই সব পরিবহনের সঠিক কোন কাগজপত্র ও মালিকানা পাওয়া যায়নি।

তিনি আরো বলেন, এই সব পরিবহন রাস্তায় চলাচল করলে অনেক সমস্যা হবে। নিষিদ্ধ ঘোষিত যানবাহন চলাচল বন্ধের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave A Reply

Your email address will not be published.