Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আমিরের থেকে সব বিষয়ে পরামর্শ নেই: দরশিল

tare-jamin-par-580x395বিনোদন ডেস্ক: ২০০৭ সালে মুক্তি পেয়েছিল আমির খানের ‘তারে জমিন পর’। সেখানেই ডিসলেক্সিয়ায় আক্রান্ত ‘ঈশান’ চরিত্রে অভিনয় করা দরশিল সাফারি দর্শকের নজর কেড়েছিলেন তাঁর অভিনয় দিয়ে। ছোটপর্দায় ফিরতে চলেছেন দরশিল বিন্দাস চ্যানেলে নতুন ধারাবাহিক ‘সুন ইয়ার ট্রাই মার’-এর সৌজন্যে। কিশোর দরশিল ৯ বছর বাদে ছোটপর্দায় ফিরে আমির খানকে তাঁর মেন্টর বলে দাবি করেছেন। দরশিল বলেছেন, তিনি মিঃ পারফেকশনিস্টের থেকে শিখেছেন অনেক কিছু। আগামী দিনেও তাঁর কাছ থেকে শিখতে চান।

দরশিল জানিয়েছেন, তিনি অভিনয়ের খুঁটিনাটি বিষয়ে আমিরের থেকে পরামর্শ নিয়ে থাকেন। ‘সুন ইয়ার ট্রাই মারে’র জন্য তিনি আমিরের ‘কয়ামাত সে কয়ামাত তক’ ছবিটি দেখেছেন অনুপ্রেরণা হিসেবে। আগামী দিনে দরশিল আমিরের সঙ্গে আরও ছবি করার ইচ্ছাপ্রকাশ করেছেন।

দরশিল এই ধারাবাহিকে ১৮ বছরের এক কিশোরের ভূমিকায় অভিনয় করবেন, যেখানে তিনি তাঁর শৈশবের প্রেমিকার জন্যে যে কোনও পরিণতির জন্যে তৈরি। সিরিয়ালটি আগামী ১৭ জানুয়ারি থেকে বিন্দাস চ্যানেলে সন্ধে ৬টা থেকে দেখা যাবে।

Leave A Reply

Your email address will not be published.