Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

এসএসসি পরীক্ষা পেছানোর ‘সুযোগ নেই’

আগামী ১০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার গণমাধ্যমকে এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান।

কিছু শিক্ষার্থী ফেসবুকে গ্রুপ খুলে পরীক্ষা এক মাস পেছানোর দাবি জানায় এবং পরীক্ষার মাঝে তিন থেকে চার দিন করে অবসর চায়। তাদের দাবি, রমজান মাসে রোজা রেখে প্রস্তুতি নেওয়া কঠিন হয়েছে এবং ঈদের পরপরই পরীক্ষা শুরু হওয়ায় পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না।

তবে এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, “পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, কেন্দ্রে সরঞ্জামাদি পৌঁছে গেছে। তাই এখন পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই।”

তিনি আরও জানান, “আমাদের কাছে কোনো শিক্ষার্থী আনুষ্ঠানিকভাবে পরীক্ষা পেছানোর আবেদন করেনি। বেশিরভাগ শিক্ষার্থী নির্ধারিত তারিখেই পরীক্ষা দিতে রাজি। অথচ কিছু ব্যক্তি ফেসবুকের মাধ্যমে ষড়যন্ত্র করে পরীক্ষা পেছানোর গুজব ছড়াচ্ছে।”

পরীক্ষা নিয়ন্ত্রক শিক্ষার্থী ও অভিভাবকদের গুজবে কান না দিয়ে নির্ধারিত তারিখে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

পরীক্ষা নিয়ে বিভ্রান্তি এড়াতে সংশ্লিষ্ট বোর্ড থেকে যেকোনো তথ্য কেবল আন্তঃশিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের অফিশিয়াল ঘোষণার মাধ্যমেই অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.