Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুড়িগ্রামে ট্রেনে কাটা পরে ১ জনের মৃত্যু

download

শাহ্ আলম, কুড়িগ্রাম: কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের আমিন বাজার নামক এলাকায় ট্রেনে কাটা পড়ে রফিকুল ইসলাম (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে।
এলাকাবাসী জানায়, শনিবার দুপুরে পারবতীপুর থেকে চিলমারী রমনাগামী ট্রেনটি চিলমারী যাওয়ার পথে আমিন বাজার এলাকায় আসলে বাড়ির পাশের রেল লাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম আমিন বাজার এলাকার আব্দুর রহমানের ছেলে বলে জানা গেছে।
এ ব্যাপারে বেলগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান জানান, নিহত রফিকুল ইসলাম মানসিক রোগী। বাড়ির পাশের রেল লাইন পাড় হতে গেলে এ ঘটনা ঘটে।

Leave A Reply

Your email address will not be published.