Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ফেনী সদর হাসপাতাল থেকে ৮ মাসের বাচ্চা চুরি!

ববব

সৈয়দ মনির আহমদ, ফেনী: ফেনী আধুনিক সদর হাসপাতাল থেকে মেহেদী হাসান নামের ৮ মাসের একটি বাচ্চা চুরির ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে হাসপাতালের বহির্বিভাগে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ পরিবার জানায়, রবিবার রাতে মেহেদী হাসান অসুস্থ্য হলে পরদিন সোমবার সকালে তার মা মুরছেনা বেগম আধুনিক ফেনী সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের বহির্বিভাগে টিকিট কেটে কিছুক্ষণ অপেক্ষা করে মুরেছেনা বেগম। তিনি লাইনে দাঁড়ানো দুই মহিলাকে মেহেদিকে দিয়ে টয়লেটে গেলে তারা উদাও হয়ে যায়। পরে টয়লেট থেকে ফিরে এসে মেহেদিসহ ওই দুই মহিলাকে না দেখে হাউমাউ করে চিৎকার করতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো ঘটনা সম্পর্কে অবগত হয়। মেহেদি হাসান ছাগলনাইয়া উপজেলার মধ্যম শিলুয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে। আধুনিক ফেনী সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক সরোয়ার জাহান জানান, হাসপাতাল থেকে নয় হাসপাতাল প্রাঙ্গণ থেকে এমন একটি ঘটনার কথা তিনি শুনেছেন। তবে তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে জানিয়েছেন বলেও তিনি জানান।এ বিষয়ে ফেনী মডেল থানার পরিদর্শক মাহবুব মোরশেদ বলেন, বিষয়টি তিনি শুনেছেন এবং শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

Leave A Reply

Your email address will not be published.