Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নরসিংদীতে শ্রমিকলীগ নেতাকে জবাই করে হত্যা

1453231279nফাহিমা খানম, নরসিংদী: নরসিংদীর বীরপুরে শ্রমিকলীগ নেতাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের বীরপুর এলাকার মানিক মিয়ার বাড়ির আঙ্গিনায় এ হত্যাকান্ড ঘটে। নিহত ওমর ফারুক (২৫) ওরফে আদু ফারুক বীরপুর এলাকার আবুল কাশেম মিয়ার ছেলে। সে ২নং ওয়ার্ড শ্রমীকলীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, নিহত ২নং ওয়ার্ড শ্রমীকলীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সন্ধায় বাড়ি থেকে বের হয়ে যায়। রাত ৮টার দিকে ৮/১০ জন সন্ত্রাসী তাকে ধরে বীরপুর মানিক মিয়ার বাড়ির আঙ্গিনায় নিয়ে যায়। পরে সন্ত্রাসীরা তাকে এলোপাথারী কুপাতে থাকে। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে ফারুক মাটিতে লুটিয়ে পড়লে তাকে জবাই করে হত্যা করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে হত্যাকান্ডের খবর নিহতের বাড়িতে পৌছলে স্বজনরা কান্নায় ভেঙ্গে পরেন।
অপর একটি সূত্র থেকে জানাযায়,পুরানপাড়া রুস্তুর মাজারেপাশে জুয়া খেলার টাকার ভাগাভাগিকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে প্রতিপক্ষ সন্ত্রাসীদের সাথে কথাকাটাকাটি হয়। এরই জের ধরে রাতে এ হত্যাকান্ড ঘটতে পারে বলে জানিয়েছে সূত্রটি।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম বলেন,হত্যাকান্ডের পর পর নিহতের স্বজন ও এলাকাবাসী মুখে কুলুপ এটে বসে আছে। তাই তাৎক্ষনিক হত্যাকান্ডের কারন সর্ম্পকে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তদন্ত চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পেরনের ব্যাবস্থা নেয়া হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.