Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বেরোবি শিক্ষক সমিতি নির্বাচনে প্রগতিশীল শিক্ষক প্যানেলের নিরঙ্কুশ বিজয়

 president  secretary
তপন কুমার রায়, বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচন-২০১৬ এ আওয়ামীপন্থী ও প্রগতিশীল শিক্ষকদের সংগঠন ‘মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ’ সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয় হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদকের পদসহ ১২টি পদের প্রার্থী জয়লাভ করেছেন এই প্যানেল থেকে। এ প্যানেলের মোট ১৫ পদের মধ্যে একটি সদস্য পদের প্রার্থীতা বাতিল হয়ে যাওয়ায় ১৪ জন প্রার্থীর মধ্যে ১২ জন জয়লাভ করেন। সহ-সভাপতিসহ দুইটি সদস্য পদে জয়লাভ করে ‘নীলদল’ সমর্থিত প্যানেল থেকে। বুধবার শিক্ষক সমিতির চতুর্থ নির্বাচনে ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করে।
মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষকদের প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমান সেলিম এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক তাবিউর রহমান প্রধান।
প্রগতিশীল শিক্ষক সমাজ সমর্থিত প্যানেল থেকে অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন কোষাধ্যক্ষ ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আলী রায়হান সরকার, যুগ্ম-সম্পাদক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো: শরিফুল ইসলাম।

সদস্য পদে নির্বাচিতরা হলেন পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: গাজী মাজহারুল আনোয়ার, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. পরিমল চন্দ্র বর্মণ (রিষিণ পরিমল), ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো: আতিউর রহমান, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক এইচএম তারিকুল ইসলাম, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক বকুল কুমার চক্রবর্তী, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. শফিকুর রহমান (শফিক আশরাফ), কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. একেএম ফরিদ উল ইসলাম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আসিফ আল মতিন।
অপরদিকে ‘নীলদল’ থেকে সহ-সভাপতি পদে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. নিতাই কুমার ঘোষ এবং দুইটি সদস্য পদে সৈয়দ আনোয়ারুল আজিম ও হারুন আল –রশীদ জয়লাভ করেছেন।

প্যানেল থেকে ১২টিট পদে জয়লাভ করায় সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রগতিশীল শিক্ষক সমাজের আহবায়ক ড. সরিফা সালোয়া ডিনাসহ স্টিয়ারিং কমিটির সদস্যবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.