Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সাত খুন মামলা : পরবর্তী চার্জ গঠন ৮ ফেব্রুয়ারি

ggggg

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় দুটি মামলার চার্জ গঠনের জন্য মামলার প্রধান আসামি নুর হোসেনকে আদালতে হাজির করা হয়েছে। সেই সঙ্গে র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ জনকে হাজির করা হয় আদালতে। বুধবার সকাল সাড়ে ৯ টায় মামলার পূর্বনির্ধারিত তারিখ অনুয়ায়ী তাদের হাজির করা হয়। পরে সকাল ১০ টায় তাদের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত পরবর্তী চার্জ গঠনের তারিখ ৮ ফেব্রুয়ারি ধার্য করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান পরবর্তী তারিখের বিষয়টি নিশ্চিত করেন। গত বছরের ২৭ এপ্রিল দুপুরে কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহরণ করা হয়। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের এবং ১ মে অপরজনের লাশ পাওয়া যায়।

এ ঘটনায় কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও আইনজীবী চন্দন সরকারের মেয়ের জামাই বিজয় কুমার পাল বাদি হয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় দুটি মামলা করেন।

Leave A Reply

Your email address will not be published.