Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লক্ষ্মীপুরে ৭ মাদকসেবী আটক

রুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পৌর শহরে বাঞ্চানগর এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ৭ মাদকসেবীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১০ পিচ ইয়াবা উদ্ধার ও ২টি মটরসাইকেল জব্দ করা হয়। আজ দুপুরে শহরের বাঞ্চানগর এলাকার জেলে গ্রাম জুয়েলের ওয়ার্কশপে অভিযান চালিয়ে মাদক সেবীদের হাতে নাতে আটক করা হয়। আটকৃতরা হলো, জাহিদ হোসেন জুয়েল, মোঃ শহীদুজ্জামান ফরহান, জয়নাল আবেদীন, আজাদ হোসেন আরজু, নুরুল আমিন, কামরুল আলম ও নাজিম উদ্দিন রিপন।

এদিকে পুলিশ সুপার কার্যালয়ে অভিযুক্ত মাদকসেবীদের ছবি ধারন করার সময় ডিবি পুলিশের সামানেই সাংবাদিকদের গালমন্দ করেন মাদকসেবীরা।

জেলা গোয়েন্দা পুলিশের ইন্সেপেক্টর আবুল বাশার (পিপিএম) জানান, লক্ষ্মীপুর পৌর শহরের জেলে গ্রাম জুয়েলের ওয়ার্কশফ থেকে মাদক সেবন অবস্থায় তাদের হাতেনাতে আটক করা হয়। এবিষয়ে ১৯৯০ সনের ১৯(১) এর টেবিল ৯(ক) দ্বারা অপরাধে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.