Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পলাশবাড়ীতে প্রতিপক্ষের হামলায় ১ নারীর মৃত্যু

Gaibandha_sm_934496658পলাশবাড়ী সংবাদদাতা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুর গ্রামে বৃহস্পতিবার জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতুড়ির আঘাতে রহিমা বেগম (২২) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। এ ঘটনায় রহিমার ভাই জাহিদুল ইসলাম আকন্দ (৩০) গুরুতর আহত হয়েছেন। জাহিদুল ইসলামকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রহিমা বেগম পার্শ্ববর্তী বাসুদেবপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।
এলাকাবাসী জানায়, একই গ্রামের সবুজ মিয়ার সঙ্গে জাহিদুল ইসলাম আকন্দের বসতভিটার ১০ শতক জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে সবুজ মিয়ার লোকজন ওই বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের প্রস্তুতি নেয়। এসময় জাহিদুল ইসলাম ও তার বোন রহিমা বেগমসহ পরিবারের লোকজন তাদের বাধা দেন। এক পর্যায়ে উভয় পক্ষের হাতাহাতি শুরু হয়। এসময় সবুজ মিয়ার লোকজন জাহিদুল ও রহিমার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হন রহিমা। তাদেরকে দ্রুত পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রহিমার মৃত্যু হয়।
এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পলাশবাড়ী থানার ওসি মুজিবুর রহমান জানান, অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave A Reply

Your email address will not be published.