Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কোটচাঁদপুরে এক বিঘা জমির পেয়ারা গাছ কেটে সাবাড় করেছে দূর্বৃত্তরা

kotchandpur-27.02.16ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের এক ব্যক্তির ১ বিঘা জমির পেয়ারা গাছ রাতের অন্ধকারে কেটে সাবাড় করে দিয়েছে দূর্বৃত্তরা। পুলিশ জানতে পেরে কোটচাঁদপুর থানার সেকেন্ড অফিসার এস আই জয়নাল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যপারে পিয়ারা বাগান মালিক আজিজুল মন্ডল ৩জনকে আসামী করে থানায় অভিযোগ দাখিল করলে পুলিশ আতিয়ার (২৪) নামের এক আসামীকে গ্রেফতার করেছে। বাগান মালিক কোটচাঁদপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের আজিজুল মন্ডল বলেন, মাঠে তার ৩৩ কাঠা পিয়ারা বাগান রয়েছে। শুক্রবার রাতে দুর্বৃত্তরা বাগানটি কেটে দেয়। আজ শনিবার সকালে বাগানে গেলে দেখতে পাই পিয়ারা বাগানের চার পাশের গাছ কাটা অবস্থায় মাটিতে লুটিয়ে রয়েছে। তিনি আরো বলেন, আমি খুব কষ্ট করে এ বাগানের গাছ গুলি বড় করেছি। সবেমাত্র ফল ওঠা শুরু হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশি বিশারতের ছেলে মণ্টু, ময়না ও আতিয়ার বাগান কেটেছে বলে দিনি থানায় অভিযোগ করেন। এ ব্যাপারে কোটচাঁদপুর সার্কেলের এএসপি খান আলি আজম বলেন, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। পুলিশ একজনকে গ্রেফতার করেছে। তিনি জানান, এ অপরাধের কোন ক্ষমা নেই।

Leave A Reply

Your email address will not be published.