Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ভোট না দিতে চাওয়ায় লাথি দিয়ে অন্ডকোষ ফাটিয়ে দিলেন চেয়ারম্যান প্রার্থী

munshiganj1_96168শুভ ঘোষ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখানের চিত্রকোট ইউনিয়নের ওসমানের পুত্র শফিকুল(৪০) আওয়ামীলীগ প্রার্থী শামসুল হুদা বাবুলকে ভোট দিতে স্বিকার না করায় তাকে লাথি মেরে অন্ড কোষ ফাটিয়ে দিলেন চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা বাবুল । জানা যায়, শুক্রবার রাত সারে সাতটায় চিত্রকোটের খালপাড় গ্রামে শফিকুল নিজ বাড়ীতে শুয়ে ছিলেন। একই গ্রামের সমনের পুত্র আজিজুল(৩৫)ও একই গ্রামের আনোয়ার এমন সময় শফিুকলকে বাবুল চেয়ারম্যান ডাকে বলে ক্লাব ঘরে ডেকে আনে ।ক্লাবে ঢুকিলে শফিকুলকে শামসুল হুদা বাবুল তাহার নিজের নির্বাচন করিতে বলিলে সে জানায় সে তার নির্বাচন করিতে পারিবেনা । বলার সাথে সাথে বাবুল চেয়ারম্যান শফিকুলকে অন্ডকোষে লাথি মারিলে অন্ড কোষ ফেটে রক্তাক্ত জখম হলে শফিকুল মাটিতে লুটিয়ে পড়ে । পিছনে থাকা শফিকুলের মা রহিমা(৬৫)ও শফিকুলের স্ত্রীকেও মারতে থাকে বাবুল ।এক পর্যায়ে এদিক-সেদিক থেকে লোকজন দৌড়ে এলে পরিস্থিতি শান্ত হয় । অবস্থা বেগতিক দেখে শফিকুলকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয় । ২৯ ফেব্রুয়ারী সোমবার শফিকুল কিছুটা সুস্থ হলে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে একটি অভিযোগ দায়ের করেন এবং মামলার প্রস্ততি চলছে । এ প্রসঙ্গে ইউএনও রওনক আফরোজা সুমা জানান, আমি পূর্বে কিছুই জানতাম না । অভিযোগ দিলে আমি ব্যবস্থা নিব । এ প্রসঙ্গে শামসুল হুদা বাবুল মোবাইলে জানান, ওর সাথে আমার পূর্ব শক্রুতা রয়েছে এবং তিনি ঘটনার সত্যতাও স্বীকার করেন ।

Leave A Reply

Your email address will not be published.