Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মোস্তফা ফারুকীর সিনেমায় ইরফান খান

ইরফান-খানবিনোদন ডেস্ক: মোস্তফা সরয়ার ফারুকীর পরবর্তী সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এবার বলিউডের অভিনেতা ইরফান খান। সোমবার ফারুকী তাঁর ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘ইরফান খান কাজ করছেন আমার পরের ছবি “ডুব” ( ইংরেজি টাইটেল : নো বেড অব রোজেস)। শুধু অভিনয়ই করছেন না, তিনি ভালোবেসে ছবিটির সহ প্রযোজনাও করছেন।’

ফারুকী আরও বলেন, ইরফান খানের সাথে লিড রোলে থাকবে নুসরাত ইমরোজ তিশা, পার্ণো মিত্র, রোকেয়া প্রাচী। আরো থাকছে ব্রাত্য বসু, নাদের চৌধুরী এবং অন্যান্য। ডুব- এর প্রযোজক জাজ মাল্টিমিডিয়া এবং ভারতের এসকে মুভিজ। সহ প্রযোজক, ইরফান খান।

ডুব প্রসঙ্গে ফারুকী তার স্ট্যাটাসে আরও বলেন, ‘গোপনে ছবির প্রস্তুতি নেয়া যে কতো কঠিন সেটা গত কয় মাস আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। অবশেষে আমি মোটামুটি প্রেস এমবার্গো থেকে মুক্ত । এবং মন খুলে আমার নতুন ছবির কথা বলতে পারি।’

Leave A Reply

Your email address will not be published.