Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মুন্সীগঞ্জে মাহিন্দ্র চাঁপায় রিকশা চালক নিহত

thমুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে মাহিন্দ্র ট্রলি চাঁপায় সাহাবুদ্দিন নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। মঙ্গলবার সকাল ৯ টার দিকে শহরের পুরাতন বাসস্টান এলাকা এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদশীরা জানান, শহরের লঞ্চঘাট এলাকা থেকে মাহিন্দ্র ট্রলিটি কাচারী যাওয়ার সময় পুরাতন বাসষ্টান এলাকায় ব্যাটারি চালিত অটো রিকশার চাকা ভেঙ্গে চালক সাহাবুদ্দিন (৪৫) মাহিন্দ্রার চাকার নিচে পরে যায় । এসময় ঘটনা স্থলেই সে মারা যায়। এ ঘটনায় রিকশাযাত্রী ৬ বছরের শিশু রেহেনুমা,ছোরাব হোসেন নামের দুইজন গুরুতর আহত হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত সাহাবুদ্দিন শহরের হাটলক্ষিগঞ্জ এলাকায় দীর্ঘ ১৫ বছর যাবত ভাড়া থাকতেন । তার গ্রামের বাড়ী সদর উপজেলার খাসকান্দি এলাকায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুছ আলী জানান, ঘটনার সাথে সাথে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিতহ সাহাবুদ্দিনের লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনরা আসলে লাশ বুঝিয়ে দেয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.