Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নওগাঁর মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাফল্যে গাঁথা ২০২ বছর

IMG_20160302_171851ইমরান হোসেন, নওগাঁ: নওগাঁ জেলা বাংলাদেশের অন্যতম একটি উন্নতম শিক্ষা,সংস্কৃতি, ঐতিহ্যবাহী জেলা হিসাবে সু পরিচিতিপ্রাপ্ত রয়েছে। আর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এই জেলাটি অন্যতম। নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহ্যবাহী ও প্রাচীন মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২ বছরের সাফল্যে গাঁথা এটি একটি জলজ্যান্ত প্রমাণ। সুত্রে জানা যায়,মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৮১৪ইং সালে স্থাপন করা হয়। মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়(১৮১৪- ২০১৬) ইং যা,২০২ বছরে ঐতিহ্য ও গৌরবোজ্জ্বলের প্রতীক হিসাবে নওগাঁ জেলার মধ্যে একটি প্রাচীনতম বিদ্যালয়, যার সন্দেহের কোনো অবকাশ নেই। আজ এই মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হাটি হাটি পা পা করে ২০২ বছরে সাফল্যে গাঁথা পদার্পণে রয়েছে কৃতিত্ব ও মর্যাদা। এই মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সদস্যসহ অনেক শিক্ষক,শিক্ষিকা,ওশিক্ষার্থী আজ পৃথিবীতে বেঁচে নেই। কিন্তু যাদের অক্লান্ত পরিশ্রম ফসলের বিনিময়ে বিদ্যালয়টি নওগাঁ জেলার মধ্যে প্রাচীন ও ঐতিহ্য বহন করছে,তা কোনো বলার ভাষা নেই। বিদ্যালয় থেকে বর্তমানে অনেক শিক্ষার্থী দেশ বিদেশে বিভিন্ন কর্মস্থলে সাফল্য ও কৃতিত্বের সাথে সুনাম অর্জন করেছেন। এই বিদ্যালয় থেকে অনেক কলম যোদ্ধা তৈরি হয়েছেন, যারা দেশ জাতি ও অন্য দেশের কাছে বাংলাদেশ ও নিজ বিদ্যালয়ের ঐতিহ্য সু নিপুণ ভাবে তুলে ধরেছেন। বিদ্যালয়ে রয়েছে অভিজ্ঞ শিক্ষক, শিক্ষিকা মন্ডলী যাদের প্রচেষ্টায় সমগ্র নওগাঁ জেলায় ঐতিহ্য ও প্রসিদ্ধ বিদ্যালয় নামে এক নামে সু পরিচিত। প্রতি বছর বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা কৃতিত্বের সাথে ভালো ফলাফল অর্জন করে। যা অন্য জেলা ও উপজেলার বিদ্যালয় থেকে অনেক আলাদা। হাজার বছরে পদার্পণ করুক প্রাচীন ও ঐতিহ্যবাহী মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই শুভ কামনায়।

Leave A Reply

Your email address will not be published.