Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হাতীবান্ধায় বিদ্যুৎ শর্ট সার্কিট হয়ে আগুনে কোটি টাকা ক্ষয়ক্ষতি

Hatibandha t Fair News 04.03. 2016হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মেডিকেল মোড়স্থ সিরাজুল হকের তুলার দোকান থেকে শুক্রবার দুপুরে বিদ্যুতের সটসার্কিট হয়ে  অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে এবং আশপাশে ছড়িয়ে পরে এতে মা মনি বস্ত্রবিতান সহ ৫ টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রায় ১ কোটি টাকার মালামাল পুরে ভষ্মিভূত হয়েছে।
জানাগেছে, সিরাজুল হকের তুলার দোকান বৈদ্যুতিক সটসার্কিট থেকে এ আগুনের সুত্রপাত ঘটে। এতে তড়িৎ আগুন আশপাশ ছড়িয়ে পরে এনামুল হকের মামনি বস্ত্রবিতান কাপড়সহ যাবতীয় প্রায় ৫০ লাখ টাকা, খোর্শেদ আলমের ওয়ার্কশোপে ৪টি লেদ মেশিনসহ পড্রায় ২৫ লাখ টাকা, সিরাজুলের তুলার দোকানের তুলা সহ প্রায় ৫ লাখ টাকা সহ ৫টি দোকানে প্রায় এক কোটি টাকার মালামাল পুড়ে ভষ্মিভূত হয়েছে। এসময় আগুন নিভাতে গিয়ে লেদের শ্রমিক জীবন কৃষ্ণ (৩২), তাপস কুমার (২৫) কাজল (২৬) ও রাজেন্দ্র (২৩) সহ ৪ জন আহত হয়। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে খবর পেয়ে স্থানীয় সার্ভিস দমকল বাহিনী এবং স্থানীয় সাধারনের সহযোগিতায় প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে বলে ফায়ার সার্ভিস টিম লিডার রফিকুল ইসলাম মন্ডল জানিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.