Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ইরাকে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০

iraq-car-bomb-horizontal-large-galleryআন্তর্জাতিক ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণের একটি সেনা ছাউনিতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৬০ জন। রবিবার এ বোমা হামলা চালানো হয়। খবরে বলা হয়, বাগদাদের দক্ষিণে হিল্লা শহরে ওই হামলা চালানো হয়।আল জাজিরার ইরাকি প্রতিনিধি আরাফ বলেন, ইরাকি সেনাবাহিনী ও ফেডারেল পুলিশকে লক্ষ্য করে ওই বোমা হামলা চালানো হয়। বোমা হামলায় অনেকগুলো গাড়ি আগুনে পুড়ে গেছে বলেও জানান তিনি।
প্রাথমিকভাবে কোনো পক্ষ এ হামলার দায় স্বীকার করেনি। তবে, সম্প্রতি রাজধানী বাগদাদে চালানো আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। প্রসঙ্গত, বিগত সপ্তাহে ইরাকের একটি বাজারে জোড়া আত্মঘাতী বোমা হামলায় ৭০ জন নিহত হয়েছিল। আল জাজিরা।

Leave A Reply

Your email address will not be published.