Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চুনারুঘাটে ব্যবসায়ীকে অস্ত্রের জিম্মি করে অর্থ লুট

12799089_1685998748349557_7373755019193644678_nচুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের গাভীগাঁও গ্রামের মৃত জিতেন্দ্র রায়ের পুত্র বেকারী ও মুদিমালের মালিক লিটন রায় (২৬) ও গাড়ি চালক চুনারুঘাট পৌরসভার আমকান্দি গ্রামের মৃত এবারত উল্লার পুত্র লুতু মিয়া (২৪), মৃত ছুরক আলীর পুত্র সুভেল মিয়া (১৮), মিরাশী গ্রামের খায়ের মিয়া (২৫) কে গত শনিবার রাত ৯টার দিকে কালেঙ্গা, হিমালিয়া, বড়জুষ, চামলতলী হইতে চুনারুঘাট ফিরার পথে বড়জুষ-কালেঙ্গা রোডে হাজী বাজারের কাছে তগিনগর নামক স্থানে অস্ত্রের মুখে জিম্মি করে একদল ছিনতাইকারীরা টেম্পু গাড়িসহ রাস্তায় আটক করে তাদেরকে বেদড়ক পিটিয়ে সারা শরীরে রক্তাক্ত জখম করে ছিনতাইকারীরা ও তাদের সাথে
থাকা বেকারীর মুদিমালের মালিক লিটন রায়ের কোমরে থাকা নগদ ৭০ হাজার টাকা ও ডেলিভারী ম্যান সুবেল মিয়ার একটি মোবাইল ফোন, খায়ের মিয়ার একটি মোবাইল ফোন ও মালিক লিটন রায়ের মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। তাদের আত্মচিৎকারে স্থানীয় এলাকাবাসীরা এগিয়ে এসে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মুদিমালের মালিক লিটন রায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। উল্লেখ্য যে, আহতরা এখন পর্যন্ত দু’দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আহতরা সুবিচার পাওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

Leave A Reply

Your email address will not be published.