Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শ্রাবন্তীর জন্য দেশ ছেড়েছেন শাকিব

53853বিনোদন ডেস্ক: শুটিংয়ের কারণে মাঝেমধ্যেই দেশ বিদেশে উড়া উড়ি করতে হয় তারকাদের। তবে এসব ক্ষেত্রে বিশেষ কোন প্রয়োজন ছাড়া দীর্ঘদিন দেশের বাইরে থাকার নজির নেই। সে যাই হোক, নতুন খবর হলো শুক্রবার রাতে প্রায় এক মাসের জন্য দেশ ছেড়েছেন শাকিব খান।
বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় আগামী ১৪ মার্চ থেকে কলকাতায় শুরু হচ্ছে ‘শিকারী’ ছবির শুটিং। মূলত এ কারণেই শুক্রবার রাতে ভারতের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। প্রথম দফায় টানা কয়েক সপ্তাহ কলকাতায় ছবির দৃশ্য ধারণের কাজ চলবে। তারপর পুরো ইউনিট যাবে ইউরোপে। সঙ্গে থাকছেন শাকিব খানও। তবে মাঝে দুই দিনের বিরতি দেশে আসার কথা রয়েছে তার।
কলকাতা যাওয়া প্রাক্কালে শাকিব জানান, এক মাসের জন্য ঢাকা ছাড়ছেন তিনি। মূলত বড় বাজেট ও যৌথ প্রযোজনা হওয়ার কারণেই সময় নিয়ে কাজটি করতে যাওয়া।
‘শিকারী’ ছবিতে শাকিব খানের বিপরীতে প্রথমবার অভিনয় করছেন কলকাতার নায়িকা শ্রাবন্তী। ছবির গল্প লিখেছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে ব্যানার্জি। যৌথভাবে পরিচালনা করছেন জাকির হোসেন সীমান্ত ও জয়দেব।
ছবিতে শাকিব-শ্রাবন্তী ছাড়াও অভিনয় করছেন বাংলাদেশের অমিত হাসান, রেবেকা, শিবাসানু, সুব্রত, মনজুরুল আলম এবং কলকাতার সব্যসাচী চক্রবর্তী, রুদ্র প্রতাপ, লিলি চক্রবর্তী, সুপ্রিয় দত্ত, খরাজ মুখার্জী ও রাহুল প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.