Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভাঙ্গায় যাত্রার নামে অশীøল নিত্য ও জুয়ার আসর বন্ধের দাবী এলাকাবাসীর

ভাঙ্গা,( ফরিদপুর) প্রতিনিধি, মোঃ রবিউল ইসলাম ঃDSC02649
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ব্রাক্ষনপাড়া গ্রামে যাত্রার নামে চলছে অশ্লীল নিত্য ও জুয়ার আসর এলাকাবাসী এ সব বন্ধের জোড় দাবী তুললেও কয়েকজন প্রভাবশালী লোকের জন্য তা বন্ধ হচ্ছে না।
জানাযায় ফরিদপুরের ভাঙ্গা থানার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মনপাড়া নামক স্থানে যাত্রার আসর দিয়ে এলাকার যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে কয়েকজন লোক। সামনে এইচএসসি পরীক্ষা এই সময় যাত্রা পালা দিয়ে এলাকার লোকজনকে অতিষ্ট করে তুলছে। তারা যাত্রার নামে র‌্যাফেল ড্র ও জুয়ার আসর বসিয়ে প্রতি রাত্রে এলাকার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এলাকাবাসী জানান আমরা একাধিকবার লিখিত অভিযোগ দিয়েছি প্রশাসনকে কিন্তু তারপরও বন্ধ হয় নাই এই অপকর্ম। এর ফলে এলাকায় শিক্ষা, শালিনতা, ও অর্থনৈতিক ভাবে মারাত্মক ক্ষতিগ্রস্থ হচ্ছে সাধারণ জনগন। জোর পূর্বক তোফায়েল নামক এক কৃষকের জমি দখল করে যাত্রার প্যান্ডেল তৈরী করা হয়েছে। সে জমি চাষ করতে গেলে যাত্রার কমিটি তাকে বাধা প্রদান করে।
এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন জানান, যাত্রার অনুমতি ডিসি সাহেব দিয়েছে কিন্তু অশ্লীলতা ও জুয়ার অনুমতি দেন নাই। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান অশ্লিলতা ও জুয়ার অনুমতি নাই যদি তারা অশ্লিলতা ও জুয়ার আসর বসায় তবে তাৎক্ষনিক ভাবে আমি আইনী ব্যবস্থা গ্রহণ করিব।

Leave A Reply

Your email address will not be published.