Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লক্ষ্মীপুরে শিক্ষক হত্যার বিচার দাবীতে মানববন্ধন

imagesরুবেল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজী বিষয়ের শিক্ষক ওয়াহিদুর রহমান অভি’র হত্যাকারীদের বিচারের দাবী মানববন্ধন করেছেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক, এলাকাবাসী ও পরিবারের সদস্যরা। আজ মঙ্গলবার বেলা ১১ টায় স্থানীয় পৌরসভার সামনের বাইপাস সড়কে এ মানববন্ধন কর্মসূচী পালন করে তারা। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী., শিক্ষক, অভিভাবক ও স্থানীয় মুক্তিযোদ্ধাসহ সহস্রাধিক এলাকাবাসী অংশগ্রহণ করেন। এ সময় ওয়াহিদুর রহমান অভি’র হত্যাকারী হিসেবে চিহ্নিত তবারক হোসেন, শহিদুল্লাহ ও লাকি আক্তার রুমাসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শান্তি দাবি করেন তারা।
গত ১৯ ফেব্রুয়ারী ওয়াহিদুর রহমান অভিকে ঢাকার মুগ্ধা এলাকা থেকে অপহরণ করে হত্যার পর কুমিল্লার চান্দিনা থানাধিন কাঠেরপুল এলাকায় তার লাশ ফেলে দেয় অপহরণকারীরা। চান্দিনা থানা পুলিশ লাশ উদ্ধার করে অজ্ঞাত হিসেবে কুমিল্লা শহরের টিক্কার চর এলাকায় দাফনের ৬ দিন পর ২৫ ফেব্রুয়ারী পরিবারের লোকজন গিয়ে লাশটি অভির বলে সনাক্ত করে। পরে এ ঘটনায় কুমিল্লার চান্দিনা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে জড়িত সন্দেহে তার রেন্ট-এ কার ব্যবসার পার্টনার তবারক হোসেনের স্ত্রী লাকি আক্তার রুমা, গাড়িচালক মুকবুল হোসেন ও শ্যামলকে গ্রেফতার করে পুলিশ। হত্যাকান্ডের মুলহোতা তবারক হোসেন এ ঘটনার পর দুবাইতে পালিয়ে যায়। অন্যান্য আসামীরা বর্তমানে পলাতক রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.