Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পোট্রি খামার বাঁচাতে গাইবান্ধায় খামার মালিক শ্রমিকদের মানববন্ধন

Gaibandha Manobbondhon PHOTO-04গাইবান্ধা সংবাদদাতা: মুরগীর বাচ্চা ও খাদ্যের দাম কমানো সহ সরকার নির্ধারিত নীতিমালা তৈরীর দাবীতে শনিবার গাইবান্ধা শহরের ডিবি রোড আসাদুজ্জামান মার্কেটের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালন করে। পোল্ট্রি খামার মালিক সমিতি এ মানববন্ধন কর্মসুচীর আয়োজন করে। সহস্রাধিক পোল্ট্রি খামার মালিক এ মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন পোট্রি খামার মালিক সমিতির সভাপতি আবুল হোসেন, মিজানুর রহমান টিটু, আব্দুর রশিদ, শহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, সিন্ডিকেট করে হ্যাচারী মালিকরা দীর্ঘদিন যাবৎ মুরগির বাচ্চা ও খাদ্যের দাম কয়েক গুন হারে বৃদ্ধি করেছে। এতে করে দেশের উত্তরাঞ্চলের শুধু গাইবান্ধায় ১০ হাজার খামারের উপর এর প্রভাব পড়ে। পোট্রি মালিকরা ব্যাংক ঋণের বোঝা মাথায় নিয়ে তাদের অনেক খামার বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। বক্তারা অবিলম্বে মুরগির বাচ্চা ও খাদ্যের দাম কমানোর দাবি জানান।

Leave A Reply

Your email address will not be published.