গাইবান্ধায় আনসার ভিডিপি’র ইউনিয়ন সমাবেশ অনুষ্ঠিত
আঃ খালেক,গোবিন্দগঞ্জ: গাইবান্ধা সদর উপজেলা আনসার ভিডিপি’র উদ্যোগে বল্লমঝাড় ইউনিয়নে মঙ্গলবার জেলা আনসার ট্রের্নিং সেন্টারে ইউনিয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রাক্তন ইউনিয়ন আনসার কমান্ডার মো. আয়নাল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আনসার কমান্ডার মো. ইফতেখারুল ইসলাম, সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. শহিদুল হক, সাবেক জেলা কমান্ডার মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, সাংবাদিক উত্তম সরকার, ইউনিয়ন আনসার ভিডিপি সভানেত্রী রুবিনা বেগম প্রমুখ। পরে আনসার ভিডিপি সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা আনসার কমান্ডার মো. ইফতেখারুল ইসলাম।