Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহে ৫০০পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

05_90913মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ: ঝিনাইদহের কোর্টচাঁদপুরে ৫০০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- কোটচাঁদপুর উপজেলার কাশিমপুর গ্রামের নূর ইসলামের ছেলে সেলিম হোসেন (২৮) ও চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার হারুন-অর-রশিদের ছেলে ইকবাল আলী (৫০)।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ কবীর হোসেন চৌধুরী জানান, শনিবার ভোরে দুই মাদক ব্যবসায়ী উপজেলার কাগমারী এলাকায় অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

Leave A Reply

Your email address will not be published.