Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরে বাসচাপায় ব্যবসায়ী নিহত

সড়ক-দূর্ঘটনানিজস্ব প্রতিবেদক, রংপুর: রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কামারের মোড়ে বাসের নিচে চাপা পড়ে আব্দুল খালেক নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টায় নগরীর আশরতপুর কামারের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খালেক আশরতপুর এলাকার আহমেদ আলীর ছেলে। আশরতপুর বাজারে তার একটি দোকান রয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী এক ঘণ্টা রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা উপপরিদর্শক(এসআই) এরশাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাস্তা পারাপারের সময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুমাইয়া পরিবহন চাপা দিলে ঘটনাস্থলেই ব্যবসায়ী খালেক মারা যান।
তিনি আরও জানান, ‘ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসটিকে আটক করলেও চালক ও সহকারি পালিয়ে গেছে।
এ ঘটনার প্রতিবাদে ও চালকের গ্রেফতারের দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পুলিশের আশ্বাসের পরিপ্রেক্ষিতে এলাকাবাসি অবরোধ তুলে নেওয়ার পর বেলা ১১টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

Leave A Reply

Your email address will not be published.