Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মধুখালীতে ট্রেনে কাঁটা পড়ে নিহত ১ আহত-৫

005মধুখালী প্রতিনিধি , রেজাউল করিম তুহিন : আজ সোমবার বিকাল সাড়ে ৩টার সময় ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের লক্ষণদিয়া গেট নামক স্থানে ট্রেনে কাঁটা পড়ে সোয়াইব (৯) নামে এক শিশু নিহত ও অপর ৫ জন গুরুত্ব আহত হয়েছে। নিহত শিশুর পিতার নাম সাজ্জাদ খান সান্টু। বাড়ী উপজেলার নওপাড়া ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামে। আহতরা হলো নাছির (৪০), ইতুল (৭), ফাহিম (১০), রনি সেখ (১০), আতর আলী মল্লিক (৩৫)। আতদের চিকিৎসার জন্য মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হযেছে। এদের মধ্যে গুরুত্বর আহত অবস্থায় ইতুল ও ফাহিমকে ফরিদপুর মেডিকের কলেজ হাসপাতারে স্থান্তাতর করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, আহতরা সবাই একটি নসিমনে করে মাঠ থেকে ধান বোঝাই করে বাড়ীতে ফিরছিল। লক্ষণদিয়া গেট এলাকায় নসিমনটি রেলরাস্তা পার হওয়ার জন্য রেলরাস্তার উপর উঠে পড়লে ভাটিয়াপাড়া থেকে কালুখালীর উদ্দেশে ছেড়ে আসা দ্রুতগামী ট্রেনটি নসিমনটিকে ধাক্কা দিলে নসিমনটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই সোয়াইব নামে একটি শিশুর মৃত্যু ঘটে এবং অপর ৫জন আহত হয়। আহতদেরকে মধুখালী ও ফরিদপুর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.