Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ইসির পর্যবেক্ষণ রসিকতা: রিজভী

rijviবিডিপি ডেস্ক: ইউনিয়ন পরিষদের তৃতীয় ধাপের নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদের পর্যবেক্ষণকে ‘রসিকতা’ বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘সুষ্ঠু ও অবাধ নির্বাচন করার কোনো আগ্রহ কমিশনের নেই। তিনি (প্রধান নির্বাচন কমিশনার) যা বলছেন এবং করছেন, তা তার চাকরি বাঁচানোর জন্য।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপে দেশের ৪৮ জেলার ৬২০টি ইউপিতে শনিবার ভোটগ্রহণ হয়। ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, প্রথম দুই দফার তুলনায় এবার নির্বাচন অনেক সুষ্ঠু হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.