Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আরো তিনজনের নাম বলেছেন শফিক রেহমান

bdp_shafik_rehmanবিডিপি প্রতিবেদক: প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও চেষ্টার সঙ্গে শফিক রেহমানের পাশাপাশি আরো তিনজন জড়িত। ডিবির জিজ্ঞাবাদে এই তিনজনের নাম ঠিকানা বিষয়ে তথ্য দিয়েছেন সাংবাদিক শফিক রেহমান।
রবিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন শাখায় প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম এই তথ্য জানান।
মনিরুল ইসলাম বলেন, জয়কে অপহরণ চেষ্টার ঘটনায় যে ৩০ হাজার ডলার এফবিআইয়ের এজেন্টকে ঘুষ দেয়া হয়েছিল, তার প্রায় পুরোটাই শফিক রেহমানের ব্যাংক অ্যাকাউন্ট থেকে দেয়া হয়েছিল। কিছু অংশ আরেক ব্যক্তি দিয়েছেন। ঐ ব্যক্তির নাম পরিচয় জানা গেছে। এই মামলায় আটক কারাবন্দী মাহমুদুর রহমানকে রিমান্ডে পেলে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে সংবাদ সম্মেলনে অপহরণ চেষ্টার সঙ্গে জড়িত ঐ তিন ব্যক্তির নাম ঠিকানা জানানো হয়নি।

Leave A Reply

Your email address will not be published.