Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সুন্দরগঞ্জে রিপার মেশিনে ধান কর্তনের উদ্বোধন

sundargonjসুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা মাষ্টারপাড়া গ্রামে খামার যান্ত্রিক করণ প্রকল্পের মাধ্যমে সরকার প্রদত্ত শতকরা ৩০ ভাগ ভর্তূকিতে প্রাপ্ত রিপার মেশিনের মাধ্যমে ধান কর্তন কর্মসূচীর উদ্বোধন করা হয়। রোববার মাষ্টারপাড়া গ্রামে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচীর উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটন।
পরে এমপি লিটনের বাসভবন চত্ত¡রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ হাবিবুল আলমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোছাঃ রেজিয়া বেগম, বামনডাঙ্গা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান নাজমুল হুদা, সাংবাদিক হাবিবুর রহমান হবি, উপজেলা ছাত্রলীগের আহব্বায়ক ছামিউল ইসলাম সামু, নাদিম হোসেন প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাশিদুল ইসলাম জানান, ধান কর্তনের রিপার মেশিনের বাজার মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা। এর ওপর সরকার শতকরা ৩০ ভাগ ভর্তুকি প্রদান করেছেন। ফলে কৃষকরা ১ লাখ ১৯ হাজার টাকায় মেশিনটি কৃষি অফিস থেকে সংগ্রহ করতে পারবেন। চলতি বছর উপজেলায় ৬টি রিপার মেশিন বরাদ্দ পাওয়া গেছে।

Leave A Reply

Your email address will not be published.