ঠাকুরগাঁও সদর থানার উপ-পরিদর্শক নুরুল ইসলামের শ্রেষ্ঠ অফিসারের পুরস্কার লাভ
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর থানা পুলিশের উপ-পরিদর্শক নুরুল ইসলাম রংপুর রেঞ্জের মাসিক অপরাধ দমন সভায় মার্চ মাসের শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছে। গত বুধবার রংপুর রেঞ্জের সম্মেলন কক্ষে এই পুরস্কার তুলেন দেন খন্দকার গোলাম ফারুক। এছাড়াও মাসিক ওয়ারেন্ট আসামী গ্রেফতারে শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেন নুরুল ইসলাম।
মাসিক অপরাধ দমন সভায় এ সময় আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহম্মেদ, সহকারি পুলিশ সুপার সার্কেল আব্দুল কালাম আজাদসহ ৮ জেলার পুলিশ সুপার ও উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। এ সময় রংপুর রেঞ্জের আইন শৃঙ্খলা উন্নতি ও সকল প্রকার অপরাধ দমন, মাদক চোরা চালান রোধসহ সার্বিক বিষয় গুলো আলোচনা করা হয়।