Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরে সড়ক দুর্ঘটনায় ভটভটি চালক নিহত, আহত ২

rk

রংপুর বাস টার্মিনালে ট্রাক চাপায় রাশেদুল ইসলাম (২৫) নামে এক ভটভটি চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রংপুর বাস টার্মিনাল এলাকায় ওই ভটভটিতে গাছের গুঁড়ি তোলার সময় একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। রাশেদুল ইসলাম মিঠাপুকুর উপজেলার শাল্টীগোপালপুর গ্রামের আবদুল সাত্তারের ছেলে।

পুলিশ জানায়, এদিন সকালের দিকে মালবাহী একটি ট্রাক ভটভটি চালককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘাতক চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যান।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবি এম জাহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোতয়ালি থানায় একটি (ইউডি) মামলা করা হয়েছে।

 

Leave A Reply

Your email address will not be published.