Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঠাটা নিয়ে মোশাররফের সাথে শায়লা সাবি

b-11
বিনোদন ডেস্ক:
‘চ্যানেল আই সেরা নাচিয়ে’ প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পেয়েছেন শায়লা সাবি। সম্প্রতি তিনি অভিনয় করলেন মোশাররফ করিমের সঙ্গে। নাটকের নাম ‘ঠাটা’। লিখেছেন ও পরিচালনা করেছেন আরিফ রহমান। এতে মোশাররফ বিদ্যুৎ চরিত্রে, আর শায়লা নাতাশা অভিনয় করেছেন। গল্পে বিদ্যুৎ গ্রামের সবার কাছে বিস্ময়ের পাত্র। বজ্ব্রপাতে আক্রান্ত হওয়ার পরও বেঁচে আছে সে। যদিও দুর্ঘটনার পর থেকে বেশ কিছু জটিলতা ঘিরে ধরেছে। অন্যদিকে, নাতাশা গ্রামের মুখরা বালিকা হিসেবে পরিচিত। পরিচালক জানিয়েছেন, নাটকটি আগামী ২২ আগস্ট দুপুর ২টা ৪৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে।


Leave A Reply

Your email address will not be published.