Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রমজানের এক মাস আগেই বাড়ছে বাজার দর

file (1)

রমজান মাসকে সামনে রেখে প্রায় এক মাস আগেই কৌশলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়াচ্ছেন বিক্রেতারা। পেঁয়াজ-রসুন ও মাছ-মুরগির দাম এ সপ্তাহে কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

দাম বৃদ্ধির সুনির্দিষ্ট কোনো কারণ জানাতে না পারলেও রমজানকে কেন্দ্র করে নিত্য প্রয়োজনী পণ্যের দাম বৃদ্ধির এই রেওয়াজ যুগ যুগ ধরে চলে আসছে বলে দাবি করছেন বিক্রেতারা।

শুক্রবার (৬ মে) রাজধানীর পাইকারি ও খুচরা বাজারের ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ চিত্র ধরা পড়ে।

আমদানির অজুহাত দেখিয়ে কয়েক ধাপে বৃদ্ধি পেয়েছে পেঁয়াজ-রসুনের দাম। অন্যদিকে রাজধানীর বাজারে মাছের চালান কম আসায় মুরগির চাহিদা বেড়ে যাওয়ায় দাম কিছুটা বাড়তি বলে দাবি বিক্রেতাদের।

ক্রেতারা বলছেন, রমজানকে সামনে রেখে ধীরে ধীরে দাম বৃদ্ধির পায়তারা করছেন বিক্রেতারা। একবারে যেন অনেক দাম না বাড়ে এ জন্য এখন থেকে প্রতি সপ্তাহে অল্প অল্প করে পর্যায়ক্রমে বিভিন্ন পণ্যের দাম বাড়‍াচ্ছেন বিক্রেতারা।

Leave A Reply

Your email address will not be published.