Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রিজার্ভ চুরির দায় নিয়ে আরসিবিসির সিইও’র পদত্যাগ

vvবিডিপি ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির দায় নিয়ে পদত্যাগ করেছেন ফিলিপাইনের রিজাল ব্যাংকের সিইও। রিজাল ব্যাংক এক বিবৃতিতে জানায়, রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন-আরসিবিসি’র সভাপতি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা লরেঞ্জো তান চুরি হওয়া টাকার ‘নৈতিক দায়িত্ব’ নিয়ে পদত্যাগ করেছেন। আমরা তার পদত্যাগপত্র গ্রহণ করেছি। নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত ব্যাংকের চেয়ারম্যান হেলেন ডি সব কার্যক্রম পরিচালনা করবেন।
তান ২০০৭ সাল থেকে ব্যাংকটির নেতৃত্ব দিয়ে আসছিলেন। এছাড়া ব্যাংকের কোষাধ্যক্ষ রাউল তান পদত্যাগ করেছেন। তবে সিনেট তদন্তে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া টাকা উঠানোর সাথে সাথেই তা ক্যাসিনোর জুয়ার আসরে উধাও হয়ে যায়। যার সাথে এই দুই ব্যক্তি জড়িত ছিলেন না।লরেঞ্জো তান বলেন, আমি সব ঘটনার ‘নৈতিকভাবে দায় স্বীকার’ করে পদত্যাগ করছি’।
ফিলিপাইনের সেন্ট্রাল ব্যাংক রিজার্ভ চুরির ব্যাপারে নিজস্ব তদন্ত করছে। যা মে মাসে সম্পন্ন করা হবে। নিয়ন্ত্রক কমিশন জানায়, যেসব আর্থিক প্রতিষ্ঠান নিয়ম ভঙ্গ করেছে তাদের শাস্তি দেয়া হবে।
চুরি হওয়া টাকার মধ্যে ১৫ মিলিয়ন উদ্ধার করা হয়েছে। অন্য ২.৫ মিলিয়ন মার্চে চীনা জুয়াড়িদের থেকে উদ্ধার করা হয়েছে যা আদালতের আদেশে ফেরত নেয়া হবে।
ফিলিপাইন সিনেটের তদন্ত সংস্থা বøু রিবন কমিটি ১৯ এপ্রিল শুনানি শেষে তদন্তের জন্য দীর্ঘ বিরতি নেয়। পরবর্তী শুনানি ৯মে ফিলিপাইনের সাধারণ নির্বাচনের পর আরাম্ভ করা হবে । সূত্র: ব্লুমবার্গ।

Leave A Reply

Your email address will not be published.