Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাষ্ট্রপতি-তথ্যমন্ত্রীকে ‘রাজাকার’ বলায় ইমামকে গণধোলাই

imam satkhiraসাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরায় প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান, তথ্য তন্ত্রী হাসানুল হক ইনু ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননকে ‘রাজাকার’ বলায় আজমির হোসেন নামে এক ইমামকে গণধোলাই দিয়েছেন মুসল্লিরা। আজ শুক্রবার জুমার নামাজের সময় সাতক্ষীরার ফিংড়ী জোড়দিয়া শেখপাড়া বাইদুল নূর জামে মসজিদে এ ঘটনা ঘটে। আজমির সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ ফিংড়ী গ্রামের লুৎফর রহমান লুতুর ছেলে ও শেখপাড়া বাইদুল নূর জামে মসজিদে ইমামতি করেন।
মুসুল্লিরা জানান, ইমাম নিয়োগ সম্পর্কে খুৎবার সময় বক্তব্য দিতে গিয়ে আজমির হোসেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও বিমান মন্ত্রী রাশেদ খান মেননকে রাজাকার হিসেবে আখ্যায়িত করেন। তাছাড়া সরকারকে নিয়ে কটূক্তিও করেন। এসময় মসজিদের প্রায় সব মুসল্লি ক্ষিপ্ত হয়ে উঠেন। এক পর্যায়ে ইমামকে ধরে গণধোলাই দেন।
এলাকাবাসী জানান, ইমাম আজমির হোসেন এলাকায় থাকেন না। তার সঙ্গে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ইমাম আজমির হোসেনকে আটক করে।

Leave A Reply

Your email address will not be published.