Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বজ্রপাতে সারাদেশে ১১ জনের মৃত্যু

বজ্রপাতবিডিপি ডেস্ক: বজ্রপাতে শুক্রবার সারাদেশে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম, জয়পুরহাট, নওগাঁ, টাঙ্গাইল ও সাভার-ধামরাইয়ে দুইজন করে মারা গেছেন। সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। এর আগে দিন বৃহস্পতিবার সারাদেশে বজ্রপাতে ৪১ জনের মৃত্যু হয়। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-

চট্টগ্রাম : পাহাড়তলীর ফইল্যাতলী বাজারে বজ্রপাতে আমজাদ আমিন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এলাকার একটি মাঠে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে তার মৃত্যু হয়। এ ছাড়া পতেঙ্গা থানার ১২ নম্বর ঘাট এলাকায় ক্রিকেট খেলার সময় বজ্রপাতে গিয়াস উদ্দিন (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

জয়পুরহাট : জয়পুরহাট সদর ও ক্ষেতলাল উপজেলায় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টার মধ্যে তাদের মৃত্যু হয়। সদর থানার ওসি ফরিদ হোসেন জানান, বেলা ১১টার দিকে সতিঘাটা মাঠে ধান ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান সতিঘাটা গ্রামের রফিকুল ইসলাম (৩৩)। রফিকুল কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ইসমাইল হোসেনের ছেলে। এদিকে ক্ষেতলাল থানার এসআই রশিদ ভদ্র জানান, সকাল সাড়ে ১০টার দিকে ক্ষেতলাল উপজেলার ঘুগইল গ্রামে ধান কাটার সময় মানিক মিয়া (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছে।

নওগাঁ : নওগাঁর পোরশা ও মহাদেবপুর উপজেলায় শুক্রবার বজ্রপাতে ইব্রাহিম হোসেন (১৪) নামে এক কিশোর ও শচীন মুহুরী (৪৬) নামে এক কৃষক নিহত হয়েছেন। পোরশা থানার উপ-পরিদর্শক মাহবুব আলম জানান, উপজেলার গোপিনাথপুর গ্রামের গোলজার হোসেনে ছেলে ইব্রাহিম সকাল ১০ টার দিকে বাড়ি সংলগ্ন হেলিপ্যাপ এলাকায় আম কুড়াচ্ছিল। এ সময় বজ্রপাতে সে মারা যায়। অপরদিকে মহাদেবপুর থানার ওসি সাবের রেজা জানান, সকাল সাড়ে ৯টার দিকে মাঠে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান ধনজইল গ্রামের ভগবান মুহুরীর ছেলে শচীন মুহুরী।

ধামরাই : সাভার ও ধামরাইয়ে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। তারা হলেন সাভার পৌর এলাকার ছায়াবীথি মহল্লার বাসিন্দা মন্টু মিয়া (২০) এবং ধামরাই উপজেলার বালিয়া ইউয়নের বাস্তা নয়াচড়া এলাকার আক্কাস আলীর ছেলে মনির হোসেন (১৮)।

সুনামগঞ্জ : জগন্নাথপুরের কলকলি ইউনিয়নে বজ্রপাতে আমির উদ্দিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় বজ্রপাতে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃতরা হলো, উপজেলার খড়ক গ্রামের আব্দুস সালাম মন্ডলের ছেলে স্কুল পড়ুয়া আনিসুর রহমান (১৪) ও পৌর এলাকার বেতুয়া পৌলশিয়া গ্রামের মোকলেসুর রহমানের মেয়ে লিমা আক্তার (১৪)। দুইজনই টেপিবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

Leave A Reply

Your email address will not be published.