Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মাদারীপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধি ॥madaripur-news-2(1)

দুর্নীতি প্রতিরোধ কমিটি মাদারীপুর জেলা শাখার আয়োজনে রবিবার সন্ধ্যায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশনের ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটি মাদারীপুর জেলা শাখার সভাপতি মোস্তফা হাওলাদার।
অনুষ্ঠানের শেষে স্কয়ারের কীর্তিমতী সম্মননা-২০১৫ পাওয়ায় সাংবাদিক আয়শা সিদ্দিকা আকাশীকে দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে বই দেয়া হয়।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশনের সমন্বয়কারী খান মো শহীদ, দুর্নীতি প্রতিরোধ কমিটি মাদারীপুর জেলা শাখার সহ-সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক শাহজাহান খান ও সাধারণ সম্পাদক সাংবাদিক শাহজাহান খান, জেআরসিপি প্রজেক্টের মাদারীপুরের প্রোগ্রাম ম্যানেজার আবু দাউস শামীম প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.