Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঝিনাইদহে ঝড়ের কবলে পড়ে কলেজ ছাত্র নিহত

ঝিনাইদহমনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ: ঝিনাইদহে ঝড়ের কবলে পড়ে রানা আহম্মেদ (২৪) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। সে সদর উপজেলার পোতাহাটি গ্রামের কামাল হোসেনের ছেলে ও ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজের শিক্ষার্থী। এ সময় শিমুল নামের সদ্য এসএসসি পাস করা এক শিক্ষার্থীও আহত হয়।
জানাগেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে রানা ও শিমুল দশমাইল বাজার থেকে মটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তারা ঝিনাইদহ চুয়াডাঙ্গা সড়কের বোড়াই নামক স্থানে পৌঁছালে ঝড়ের কবলে পড়ে। এসময় একটি গাছের ডাল ভেঙ্গে মাথার উপর পড়ে। এতে রানা আহম্মেদের ঘাড় ভেঙ্গে ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত পোতাহাটী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে শিমুলকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আব্দুল কুদ্দুস জানান।
ঝিনাইদহ ডাকবাংলা পুলিশ ক্যাম্পের আইসি ইসমাইল হোসেন জানান, ঝড়ের মধ্যে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙ্গে মাথার উপর পড়ে রানা আহম্মেদ নামের এক শিক্ষার্থী নিহত ও শিমুল নামের অপর এক শিক্ষার্থী আহত হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.